Grating

Grating

Saturday, April 8, 2017

one hamming bard with corruption media

একটি চড়ুই পাখি ও হলুদ মিডিয়া;
প্রাইম নিউজ: চাপাইনবাবগঞ্জ থেকে ইলেক্ট্রিক্যাল চিফ সহ একটি পাখি আটক করা হয়েছে ৷ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেছেন, চড়ুই পাখিটিকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ তাদের ধারণা সে কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারে ৷ পাখিটি হয়তো কোনো আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল ৷ সে সিলেটের তথাকথিত জঙ্গী আস্তানা ‘আতিয়ামহল' এর সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিকে এমেরিকান ইন্টেলিজেন্স ওয়েবসাইট ‘আমাক’ বলছে, ইসলামিক স্টেট ইরাক লেভান্ট পাখিটিকে তাদের সহকর্মী হিসেবে দাবি করছে এবং এই কায়দায় হামলা চালানোর হুমকিও দিয়েছে ৷'
এ কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ দেশের প্রত্যেকটি স্থানে বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ অষ্ট্রেলিয়া অ্যাম্বেসি, বাংলাদেশে অবস্থানরত সকল নাগরিকদের যত দ্রুত সম্ভব বাংলাদেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে ৷
দর্শক, আমাদের সংবাদদাতা আক্কাছ আলী এখন চাপাইনবাবগঞ্জে আছেন ৷ আমরা তার সাথে টেলিফোন কানেক্টেড হওয়ার চেষ্টা করছি ৷
হ্যালো…আক্কাছ আপনি কি শুনতে পাচ্ছেন?
–জ্বী, শায়লা আমি শুনতে পাচ্ছি ৷
এই ঘটনার পর থেকে এখন ঐখানে কী পরিস্থতি আপনি দেখছেন?
–জ্বী ৷ আমি সকাল ৯টায় খবর পেয়ে এসে এখানে অনেক ভীড় লক্ষ্য করেছি ৷ প্রচুর RAB, পুলিশ ও সোয়াটের লোকজন এলাকা ঘিরে রেখেছে৷
কিছুক্ষণ পরপর পাখি দেখলেই গুলি চালানো হচ্ছে ৷ ইতিমধ্যে কয়েকটি পাখি মারাও গেছে ৷ এদিকে, পরিবেশ অধিদপ্তর পাখিগুলো মারা যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ৷ এখানে সকালে সাধারণ মানুষের ভীড় থাকলেও এখন উৎসুক জনতা বলতে কাউকেই দেখা যাচ্ছে না ৷
আক্কাছ, আপনাকে ধন্যবাদ ৷ আপনি নিরাপদ দুরত্বে থাকুন ৷ আপনার সাথে পরে যোগাযোগ করা হবে ৷
–শায়লা আপনাকেও ধন্যবাদ ৷
(নিউজটি কাল্পনিক এবং এজন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়) :-D

No comments:

Post a Comment